CKEditor 5 Sample
ঢাকা ০৩ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

ইনু, পলক ও মমতাজ নতুন মামলায় গ্রেফতার

#
news image

ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে নতুন মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন।

ইনু ও পলকের গ্রেফতার

জুলাই আন্দোলন চলাকালে আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় নিহত রাসেল গাজী হত্যা মামলায় ইনু ও পলককে গ্রেফতার দেখানো হয়েছে। গত ২০ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন তাদের গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন।

মামলার সূত্রে জানা গেছে, গত বছর ৫ আগস্ট আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় পুলিশ বক্সের পাশে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন মো. রাসেল গাজী (২৭)। ওই দিন সকাল ১১টায় আসামিদের ছোঁড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং পরে বিকেল ৫টায় মারা যান। এ ঘটনায় গত বছর ৮ সেপ্টেম্বর আশুলিয়া থানায় মামলা হয়। এই মামলায় পলক ৪ নম্বর এবং ইনু ৭ নম্বর এজাহারনামীয় আসামি।

পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি এই তথ্য নিশ্চিত করেছেন। গত বছর ১৫ আগস্ট পলককে এবং ২৬ আগস্ট হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তারা কয়েকটি হত্যা, হত্যাচেষ্টা ও দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে রিমান্ড ভোগ করেছেন।

মমতাজ বেগমের গ্রেফতার

একইভাবে, আশুলিয়া থানার ফরহাদ হোসেন হত্যাচেষ্টা মামলায় মমতাজ বেগমকে গ্রেফতার দেখানো হয়েছে। গত ৫ জুলাই একই থানার উপপরিদর্শক মদন চন্দ্র সাহা মমতাজকে গ্রেফতার দেখানোর আবেদন করেন, যা আজ আদালত মঞ্জুর করেন।

মমতাজের মামলার সূত্রে জানা গেছে, গত বছর ৪ আগস্ট আশুলিয়া থানা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন ফরহাদ হোসেন। ওই দিন থানা ঘেরাও করে বিক্ষোভ করার সময় গুলিতে আহত হন তিনি। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর আশুলিয়া থানায় হত্যাচেষ্টা মামলা করা হয়। এ বছর ১৩ মে মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই, ২০২৫,  3:25 PM