CKEditor 5 Sample
ঢাকা ৩১ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
পাহাড়ের জাতিগোষ্ঠীকে বাঙালি বলার অধিকার কারও নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী নিরাপত্তাঝুঁকিতে আজও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

সিনেমার মতো গান: জীবন-বুবলীর জমজমাট নাচ!

#
news image

চিত্রনায়িকা বুবলীর প্রথম মিউজিক ভিডিও ‘ময়না’। ২৯ জুলাই মুক্তির পর থেকে এটি দারুণ সাড়া ফেলেছে চারপাশে। এতে বুবলীর কস্টিউম, কোরিওগ্রাফি ও অভিব্যক্তি এবং তার বিপরীতে গডফাদার চরিত্রে শরাফ আহমেদ জীবনের উপস্থিতি সত্যিই দর্শকদের মুগ্ধ করছে।

এটা যে মিউজিক ভিডিও, সেটাই মনে হবে না দর্শকদের। নির্মাতা তানিম রহমান অংশু যেন ‘ময়না’ নামে স্বল্পদৈর্ঘ্য একটি বাণিজ্যিক সিনেমা বানিয়েছেন। কারণ, গল্পনির্ভর এই গানচিত্রে শুধু নাচ আর গানই নেই। রয়েছে চরিত্রগুলোর সংলাপ, গল্প ও সমাপ্তি। 

গানটি গেয়েছেন কোনাল ও নিলয়। কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন। প্রকাশ করেছে গানচিল মিউজিক।

গানচিত্রটি প্রসঙ্গে বুবলী বলেন, ‘সিনেমার গানে আগেও নেচেছি, তবে শুধুমাত্র একটি মিউজিক ভিডিওতে কাজ করাটা একেবারেই নতুন অভিজ্ঞতা। গানটা এতটাই পার্টি মুডের যে শুনলেই নাচতে ইচ্ছে করে। মনে হয়েছে, এমন একটি স্টেজ পারফর্ম টাইপের গান আমারও থাকা উচিত। প্রকাশের পর গানটি নিয়ে দর্শকদের উচ্ছ্বাস আমাকে মুগ্ধ করছে।’

অন্যদিকে শরাফ আহমেদ জীবন বলেন, ‘বুবলী অসাধারণ অভিনেত্রী। তার সঙ্গে এমন একটি গানে পারফর্ম করাটা সত্যিই বিশেষ অভিজ্ঞতা। গানটিতে কাজ করে আমি দারুণ তৃপ্ত। গানে অন্য এক জীবনকে দেখতে পাচ্ছেন সবাই।  ইতোমধ্যে গানটি সবার মাঝেই সাড়া ফেলতে শুরু করেছে। আমার বিশ্বাস গানটি অধিক জনপ্রিয়তা পাবে।’

বিনোদন ডেস্ক

৩০ জুলাই, ২০২৫,  3:47 PM