CKEditor 5 Sample
ঢাকা ০৪ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

‘জুলাই ঘোষণাপত্র’ : ঢাকায় মানুষ আনতে ট্রেন ভাড়া করেছে সরকার

#
news image

ঢাকা: রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করবে সরকার। এজন্য ঢাকায় লোকসমাগম ঘটাতে আট জোড়া ট্রেন ভাড়া করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। 

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে থাকছে দিনভর আয়োজন।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম রোববার রাতে বলেন, '৫ অগাস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আনতে ট্রেন ভাড়া করা হচ্ছে'। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর থেকে আমাদের চিঠি দেওয়া হয়েছে। এজন্য আমরা তাদেরকে আট জোড়া ট্রেন ভাড়া দিয়েছি।

'বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য আমরা ট্রেন ভাড়া দিই। আমরা জামায়াতকে দিয়েছি, আজকে (রোববার) ছাত্রদল আমাদের কাছ থেকে ট্রেন ভাড়া করেছে। একইভাবে বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা এসব ট্রেন ভাড়া দিয়েছি।'

রেলপথ মন্ত্রণালয়ের সচিব আরও বলেন, সরকারের ভাড়া করা ট্রেনগুলো সিলেট, চট্টগ্রাম, রংপুর, ভাঙ্গা, ভৈরব, নরসিংদী, নারায়ণগঞ্জ এবং জয়দেবপুর থেকে যাত্রী আনা-নেওয়া করবে।

নিজস্ব প্রতিবেদক

০৩ আগস্ট, ২০২৫,  9:54 PM