CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

স্বরূপকাঠি স্বেচ্ছাসেবক দল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল

#
news image

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জসিম তালুকদারের ইয়াবা সেবনের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। শনিবার উপজেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল পদধারী একাধিক ব্যক্তির ফেসবুক আইডিতে ওই ছবি ছড়িয়ে পড়ে। জসিম তালুকদারের বাড়ি স্বরূপকাঠি উপজেলার রাহুতকাঠি গ্রামে। তবে তিনি নিয়মিত ইয়াবা সেবন করেন না বলে জানান।
শনিবার আফনান মারুফ নামে এক যুবক ওই ছবি তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। আফনান মারুফ স্বরূপকাঠি পৌর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বলে নিজ প্রোফাইলে লেখা আছে। ছবি পোস্ট করার পরপরই পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. রেজাউল হাসান ওই ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন।
ইয়াবা সেবনের কথা স্বীকার করে জসিম তালুকদার বলেন, ‘আমি কখনও ইয়াবা সেবন করিনি। বন্ধুদের পাল্লায় পড়ে ছয় সাত মাস আগে আমাদের দলীয় অফিসে বসে কয়েকজন সেবন করছিল। এ সময় তারা আমাকে প্ররোচিত করে দুই টান দেওয়ায়। সে সময় কেউ ফাঁকে এ ছবি তুলে রেখেছে। এখন কৌশলগতভাবে আমাকে ফাঁসানো হচ্ছে।’
স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন বলেন, ‘যারা ইয়াবা সেবন করছে, তারাই ইয়াবার ব্যবসা করছে। দলের ভেতরে কোনও মাদকাসক্ত, সন্ত্রাস, চাঁদাবাজ থাকলে তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

পিরোজপুর প্রতিনিধি

১৭ আগস্ট, ২০২৫,  7:09 PM