CKEditor 5 Sample
ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
শিরোনামঃ
পাহাড়ের জাতিগোষ্ঠীকে বাঙালি বলার অধিকার কারও নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী নিরাপত্তাঝুঁকিতে আজও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

চট্টগ্রমে সড়কে ঝরল ৫ প্রাণ

#
news image

ঢাকা : চট্টগ্রাম মহানগর এলাকায় কাভার্ডভ্যান ও পিকআপের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) ভোররাত পৌনে ৫টার দিকে নগরীর আকবর শাহ থানাধীন সিটি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আকাশ (২৮) এবং কালা (২২) নামে দুই জনের নাম জানা গেলেও হতাহত অন্যদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন বলেন, ‌সিটি গেট এলাকায় রাস্তার পাশে চট্টগ্রাম শহরমুখী হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের ধাক্কা খেয়ে দুর্ঘটনায় পতিত হয় পিকআপ। ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ এবং ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করি। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার হওয়া মরদেহ পুলিশে সোপর্দ করা হয়।

আকবার শাহ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ‌সিটি গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। ৩ জন ঘটনাস্থলেই মারা যান। অন্য দুজন হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

চট্টগ্রাম প্রতিনিধি

১৮ আগস্ট, ২০২৫,  12:12 PM