CKEditor 5 Sample
ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

মৌলভীবাজারের পিবিআই হাজতে আসামির আত্মহত্যা

#
news image

মৌলভীবাজারের পিবিআই হাজতখানা থেকে হত্যার মামলার আসামী মো. মকদ্দোছ মিয়া (৩৫) নামের আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কমলগঞ্জ উপজেলার পতনউষা ইউনিয়নের কোনাগাঁও গ্রামের লাল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, কমলগঞ্জের নন্দগ্রামের লিটন হত্যা মামলায় অভিযুক্ত মকদ্দোছ মিয়া স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ করেন। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) তাকে থানা থেকে পিবিআইয়ের কাছে হস্তান্তরের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে হাজতে রাখা হয়।

 সোমবার(১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে হাজতখানায় লুঙ্গি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় পুলিশ। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ঘটনায় মৌলভীবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার মো. জাফর হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, “আসামি মকদ্দোছ মিয়া নন্দগ্রামের লিটন হত্যা মামলায় অভিযুক্ত ছিলেন। গতকাল তিনি থানায় আত্মসমর্পণ করলে তদন্তের জন্য পিবিআইতে আনা হয়। আজ ভোরে হাজতে আত্মহত্যা করেছেন। আইনি প্রক্রিয়া অনুসারে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”

মনজু বিজয় চৌধুরী

১৫ সেপ্টেম্বর, ২০২৫,  6:35 PM