CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

সাবেক এমপি মুকুল ও স্ত্রীর নামে দুর্নীতির দুই মামলা

#
news image

৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১২০ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আলী আজম মুকুল ও তার স্ত্রী ন্যাশনাল ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার জাহানারা ইয়াসমিনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আলী আজম মুকুল জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৯২ লাখ ৩৪ হাজার ৫৩১ টাকা মূল্যের সম্পদ ভোগদখলে রাখেন। পাশাপাশি তিনি নিজ ও প্রতিষ্ঠানের নামে ৫টি ব্যাংকের ৩৭টি হিসাবে ৫৩ কোটি ৭৯ লাখ ৩৪ হাজার ৫৮১ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
অন্যদিকে তার স্ত্রী জাহানারা ইয়াসমিন জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৭১ লাখ ৪০ হাজার ৫৬৭ টাকার সম্পদ অর্জন এবং ৬টি ব্যাংকের ৩৯টি হিসাবে ৬৬ কোটি ১১ লাখ ৫৮ হাজার ৮৭২ টাকার সন্দেহজনক লেনদেন করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা রুজু করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর, ২০২৫,  6:49 PM