CKEditor 5 Sample
ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

রংপুরে এক কৃষকের ধানক্ষেত রক্ষায় ১৪৪ধারা জারি

#
news image

রংপুর মহানগরীর বাহার কাছনা হাজীর খামার এলাকার এক কৃষকের ৩৬ শতাংশ ধানক্ষেত জমির উপর ১৪৪ ধারা জারি করেছে রংপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত। 
 
বিজ্ঞ আদালতের আদেশ কার্যকর করতে মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছেন। ওই জমি নিয়ে বিরোধে শান্তি ভঙ্গের সম্ভাবনা থাকায় মো: ওসমান আলীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেয়। 

বৃহস্পতিবার বিকেলে আদেশের ১৪৪ ধারা কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো: মমিনুল ইসলাম।  

তিনি জানান, যাতে শান্তি ভঙ্গ না হয়, এজন্য আদালতের আদেশ পেয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।  সেই সাথে ভূমি কর্মকর্তার তদন্ত প্রতিবেদন আদালতে প্রদান না করা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। 

জানা যায়, রংপুর মহানগরীর ৯নং ওয়ার্ডের বাহার কাছনা এলাকার মৃত্যু ইসমাইল হোসেনের পুত্র মো: ওসমান আলী পৈতৃক সূত্রে ৩৬ শতাংশ জমির মালিক হয় এবং ওই জমি চাষাবাদ করে আসছেন।
চলতি বছরে আর্থিক সংকটের কারণে ওসমান আলী জমি বিক্রয়ের জন্য খদ্দেরের সন্ধান করেন। এসময় কাগজপত্র উঠাতে গিয়ে দেখতে পায় ' ৯২ সালের আরএস খতিয়ান মরহুম মাকসুদার নামে অন্তর্ভুক্ত হয়েছে। 

তারপর, ওসমান আলী আরএস রেকর্ড সংশোধনীর জন্য বিজ্ঞ আদালতে মামলা করেন। মামলা নং- ১০১/২৫ 

মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় গত ৩০ সেপ্টেম্বর মরহুম মাকসুদা খাতুনের হয়ে একটি সংঘবদ্ধ চক্র সাইনবোর্ড টাঙিয়ে জবর দখলের পায়তারা করেন। কিন্তু ওই জমির উপর ১৪৪ ধারা জারি হলে চক্রটির পরিকল্পনা ভেস্তে যায়। 

ওসমান আলী জানান, যে এঘটনায় তিনি পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। 

রংপুর প্রতিনিধি

০২ অক্টোবর, ২০২৫,  4:45 PM