CKEditor 5 Sample
ঢাকা ০৪ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

রাবির ভর্তি পরীক্ষা প্রথবারের মত বরিশাল বিভাগে,শুরু ১৬ জানুয়ারী  

#
news image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা প্রথমবারের মত বরিশাল বিভাগে অনুষ্ঠিত হবে। ১৬ জানুয়ারি শুক্রবার ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এই ভর্তিযুদ্ধ। এবার রাজশাহীসহ দেশের মোট ছয়টি বিভাগীয় শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে ভর্তি উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার। 

এই সভায় উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব সভাপতিত্ব করেন।

বিষয়টি নিশ্চিত করে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সময়সূচি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

দুপুরে জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ জানুয়ারি শুক্রবার 'সি' ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ১৭ জানুয়ারি শনিবার 'এ' ইউনিটের (মানবিক) এবং সবশেষে ২৪ জানুয়ারি শনিবার 'বি' ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিটি ইউনিটের পরীক্ষা দুটি শিফটে অনুষ্ঠিত হবে; প্রথমটি বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয়টি দুপুর ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

এছাড়া, ভর্তিচ্ছুদের সুবিধা বিবেচনায় আগের কেন্দ্রগুলোর সাথে নতুন একটি কেন্দ্র বরিশাল যোগ করা হয়েছে। এবার রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও খুলনার পাশাপাশি রংপুর ও বরিশাল বিভাগীয় শহরেও ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন শিক্ষার্থীরা।

রাবি প্রতিনিধি

০৬ অক্টোবর, ২০২৫,  3:27 PM