CKEditor 5 Sample
ঢাকা ০৪ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

রংপুরে ট্রান্সফরমার চুরির হিরিক, আতংকে ইট ভাটার মালিকেরা 

#
news image

রংপুরের পীরগাছায় এক মাসে ১২টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে চুরির বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পীরগাছা জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক আশরাফুল ইসলাম।

 চুরি যাওয়া ঘটনার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- মেসার্স মিতা ব্রিকস ইটভাটার ৩টি, পার্শ্ববর্তী মনুরছড়া গ্রামে আনোয়ার হোসেনের সেচকাজে ব্যবহৃত ২টি, সদর ইউনিয়নের কতমতলীতে মেসার্স এসএ ব্রিকস ইটভাটার ৩টি এবং কালীগঞ্জ এলাকার একটি আবাসিক বাড়ি থেকে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে।

এছাড়াও মেসার্স জুঁই ব্রিকস ইটভাটায় চুরির ঘটনা ঘটেছে। সে রাতেই ভাটাটি থেকে ৩টি ট্রান্সফরমার চুরি হয়। প্রতিটি ট্রান্সফরমারের মূল্য প্রায় ৯০ হাজার টাকা। এতে ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ১০ লাখ ৮০ হাজার টাকা।

মেসার্স জুঁই ব্রিকস ইটভাটার নৈশপ্রহরী আইদুল ইসলাম জানান, রাত ৩টার দিকে ১০-১২ জন মুখোশধারী মোটরসাইকেলে এসে তাকে ও রাশেদ নামের এক যুবককে হাত-পা ও মুখ বেঁধে ভাটার চিমনির নিচে ফেলে রেখে যায়। এরপর,ল তারা খুঁটি থেকে ট্রান্সফরমার খুলে ভেতরের তামার কয়েল নিয়ে পালিয়ে যায়।

ইটভাটা মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম রনজু জানান, সিসিটিভি ক্যামেরা লাগানো থাকলেও চোরেরা ক্যামেরার যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে। আমরা এ ঘটনায় মামলা করেছি এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রংপুর প্রতিনিধি

১০ অক্টোবর, ২০২৫,  6:36 PM