CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

শূন্যরেখায় বৃদ্ধার মরদেহ দেখার সুযোগ পেলেন স্বজনরা

#
news image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফের সহযোগিতায় বৃদ্ধার মরদেহ দেখার সুযোগ পেলেন স্বজনরা। শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন আজমতপুর বিওপির সংলগ্ন স্থানে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে ওই নারীর মরদেহ স্বজনদের দেখানো হয়। তার নাম সেলিনা বেগম (৭০)। তিনি ভারতীয় নাগরিক। মালদহ জেলার চকমাহিলপুর এলাকার মৃত গাজলুর রহমানের স্ত্রী।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সেলিনা বেগম (৭০) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে বাংলাদেশে বসবাসকারী মৃতের ভাই মো. তোফাজ্জল হক ও তার স্বজনরা বোনের মরদেহ দেখার জন্য বিজিবির কাছে আবেদন জানায়। আবেদনের পর বিজিবি তাৎক্ষণিক বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। উভয় পক্ষের সম্মতিতে সীমান্তের শূন্যরেখায় মরদেহ দেখার আয়োজন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

০৮ নভেম্বর, ২০২৫,  4:05 PM