CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

দেশি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর

#
news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২৫ নভেম্বর দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৩ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারি পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানিয়েছেন।

আশাদুল হক জানান, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

তিনি জানান, ৮১ টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ডাকছে ইসি। সংলাপ ২৫ নভেম্বর মঙ্গলবার। সকাল বিকাল দুইভাগে এ সংলাপ হবে।

এর মধ্যে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ৪০টি সংস্থার সঙ্গে বসবে ইসি। আর একইদিন দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত ৪১টি সংস্থার সঙ্গে বসবে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। 

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২৫,  5:02 PM