CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

মানিকগঞ্জে বাউলশিল্পীদের ওপর হামলার ঘটনায় মামলা

#
news image

মানিকগঞ্জে কারাবন্দি বাউলশিল্পী আবুল সরকার মহারাজের মুক্তির দাবিতে মানববন্ধনে যোগ দিতে আসা বাউলদের ওপর হামলার অভিযোগে ২০০ জনকে আসামি করে মামলা হয়েছে। মঙ্গলবার মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানায় মামলাটি করা হয়। আহত বাউলশিল্পী জহিরুল ইসলামের বাবা আলাউদ্দিন ভূঁইয়া বাদী হয়ে এ মামলা করেন।

জানা গেছে, মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে শহীদ রফিক সড়কে পূর্বনির্ধারিত মানববন্ধনের প্রস্তুতি নিতে গেলে কথিত ‘তৌহিদি জনতা’ তাদের ওপর হামলা ও ধাওয়া করে। এ সময় বাউলশিল্পী আব্দুল আলিম, আরিফুল ইসলাম ও জহিরুল ইসলাম আহত হন। আহত বাউল শিল্পীদের সদর হাসপাতালে ভর্তি করা হলেও রাতে নিরাপত্তাহীনতায় তারা হাসপাতাল ছাড়তে বাধ্য হন।

পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, ‘আহত জহিরুল ইসলামের বাবার অভিযোগ গ্রহণ করা হয়েছে। ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওরের জাবরা এলাকায় পালাগানের অনুষ্ঠানে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে বাউলশিল্পী ও বাংলাদেশ বাউল সমিতির সভাপতি আবুল সরকার মহারাজের বিরুদ্ধে। ২০ নভেম্বর মাদারীপুর থেকে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। জামিন শুনানিতে আদালত দুই দফায় তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাভার (ঢাকা) প্রতিনিধি

২৫ নভেম্বর, ২০২৫,  4:49 PM