CKEditor 5 Sample
ঢাকা ০৩ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

বাহরাইনকেও হারালো বাংলাদেশ

#
news image

এশিয়ান কাপ অনূর্ধ্ব ১৭ ফুটবলে বাছাইয়ে জিতেই চলেছে বাংলাদেশ। টানা চতুর্থ জয় পেয়েছে গেলাম রব্বানী ছোটনের দল। তিমুর লেস্তে, ব্রুনাইয় ও শ্রীলঙ্কার পর শুক্রবার (২৮ নভেম্বর) বাহরাইনকে হারিয়েছে ফয়সালরা। চতুর্থ ম্যাচে জয়ের ব্যবধান ছিল ২-১।

চীনের চোংকিংয়ে ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে শুক্রবার রিফাত ২০ ও ২৮ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন। ৩৪ মিনিটে বাহরাইন গোল প্রায় পেয়ে যাচ্ছিল। তবে বাংলাদেশের গোলকিপার গোল হতে দেননি। এই অর্ধে আসেনি গোল।

বিরতির পর বাংলাদেশের দাপট চলতে থাকে। যদিও রিফাত আবারও চেষ্টা করে গোলমুখ উন্মুক্ত করতে পারেননি। তবে ৫৯ মিনিটে এল সেই মাহেন্দ্রক্ষণ। সাব্বিরের লম্বা থ্রো ইন এক ডিফেন্ডার ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি, বল পেয়ে বায়েজিদের গোল করতে ভুল হয়নি।

৭২ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেয় বাংলাদেশ। ফয়সালের পাস থেকে মানিক দূরপাল্লার দারুণ এক শট থেকে বাহরাইনের গোলকিপারকে পরাস্ত করেন।

৮৫ মিনিটে বাহরাইন চেষ্টা করে এক গোল শোধ দেয়। তবে শেষ পর্যন্ত হার এড়াতে পারেননি। বাংলাদেশের গ্রুপে এখন শেষ ম্যাচে লড়বে চীনের বিপক্ষে।

স্পোর্টস ডেস্ক

২৮ নভেম্বর, ২০২৫,  4:38 PM