CKEditor 5 Sample
ঢাকা ৩১ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
পাহাড়ের জাতিগোষ্ঠীকে বাঙালি বলার অধিকার কারও নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী নিরাপত্তাঝুঁকিতে আজও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

অমিতাভের প্রসঙ্গ তুলে দীপিকার পক্ষ নিলেন রাকুল

#
news image

বলিউডে শুটিংয়ের নির্দিষ্ট সময়সীমা নিয়ে বিতর্ক বহুদিন আগের। চলতি বছরের শুরু থেকে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ৮ ঘণ্টা শিফটে কাজের দাবি জানানোর পর থেকেই বিষয়টি আরও জোরালো হয়েছে। তার পক্ষ নিয়ে কথা বলেছেন কঙ্গনা রনৌত, সোনাক্ষী সিনহাসহ অনেকে। এবার কাজের সময়সীমা নিয়ে সুর চড়ালেন আরেক অভিনেত্রী রাকুল প্রীত সিং।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাকুল প্রীত সিং বলেন, ‘প্রতিটি কর্মক্ষেত্রেই কাজের একটা নির্দিষ্ট সময় থাকা অত্যন্ত প্রয়োজন। এই সময়টা সব বয়সেই পাল্টানো উচিত।’
উদাহরণ হিসেবে অমিতাভ বচ্চনের প্রসঙ্গ টেনেছেন রাকুল। তিনি বলেন, ‘১৬ বছর বয়সে যেভাবে আমরা কাজ করতাম, সেভাবে নিশ্চয় ২৫ বছর বয়সে কাজ করব না। ঠিক যেভাবে কেউ আশা করবে না যে- অমিতাভ বচ্চনের মতো একজন কিংবদন্তি অভিনেতা ১৪ ঘণ্টা কাজ করবেন। তাই তার পরিস্থিতি বুঝে কাজের সময় নির্ধারণ করার অধিকার রয়েছে।’
রাকুল আরও বলেন, ‘একসময় যে সুপারস্টার ৪৮ ঘণ্টা একটানা কাজ করতেন, তারাও এখন বয়স ও অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে নিজেদের কাজের ক্ষেত্রে সীমারেখা টেনেছেন।’
তার ভাষ্য, ‘কোনও অভিনেতা বা অভিনেত্রী যদি তাঁর পারিবারিক পরিস্থিতি এবং কাজের অভিজ্ঞতা অনুযায়ী শুটিংয়ে একটি নির্দিষ্ট সময় (৮ ঘণ্টা শিফট) কাজ করতে চান, তাহলে তা অবশ্যই কার্যকর হওয়া উচিত। উল্লেখ্য, মাতৃত্বের পর ৮ ঘণ্টা কাজের দাবি তোলায় দীপিকা পরপর ‘কল্কি ২’ ও ‘স্পিরিট’–এর মতো বিগ বাজেট ছবির থেকে বাদ পড়েন। তবুও নিজের সিদ্ধান্তে অটল থাকেন তিনি। এর আগেও দীপিকার সমর্থনে কথা বলেছেন কাজল, রানি মুখার্জি, কঙ্গনা রনৌত, সোনাক্ষী সিনহা, রুবিনা দিলাইক ও পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রা প্রমুখ। সূত্র: দ্য ওয়াল

বিনোদন ডেস্ক

২৯ নভেম্বর, ২০২৫,  5:04 PM