CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

খালেদা জিয়ার কিছু হলে দেশ সঙ্কটে পড়বে : গয়েশ্বর 

#
news image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যে মানুষটি গণতন্ত্র ও ভোটের অধিকার নিয়ে ৪০ বছর সংগ্রাম করেছেন, যে মানুষটি জীবনে অন্যায়ের কোনদিন আপোষ করেননি সে মানুষটি হাসিমুখে কারাগারকে বরণ করেছেন সে আজ মৃত্যুর সাথে পাঞ্জা করছে। হাসিমুখে কারাগারে গেলেও অসুস্থ অবস্থায় কারাগার থেকে বের হলেন তিনি। যথাসময়ে উন্নত চিকিৎসা হলে আজ খালেদা জিয়ার এ অবস্থা হতো না।

তিনি বলেন, খালেদা জাতির বটবৃক্ষ। যার ছায়ায় আমরা স্বস্তি পাই। আজকে তার যদি কিছু হয়ে যায় দেশ সংকটে পড়বে। ভোটের আনন্দ মুছে যাবে। 

শনিবার বিকালে মুন্সিগঞ্জ ১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের বিএনপি প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সমর্থনে সিরাজদিখানে শেখরনগর হাইস্কুল প্রাঙ্গণে এক বিশাল সনাতনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

গয়েশ্বর বলেন, ধানের শীষ ছাড়া কোনো বিকল্প নেই। আর যা আছে তা সাম্প্রদায়িক শক্তি। দেশের মানুষ ফ্যাসিবাদীর অত্যাচার দেখেছে। সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদীর চেয়েও ভয়াবহ। আজকে সেই শক্তি দেশটাকে বারোটা বাজাতে তৎপর। 

তিনি বলেন, আসন্ন নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এ নির্বাচন শুধু এমপি বানানো নয়, দেশ ও জনগণের স্বার্থে অনেক মৌলিক পরিবর্তন আনতে হবে, গরীব-দরিদ্র বৈষম্য, ধর্মীয় বৈষম্য দূর করে একটি সাম্য ও ন্যায় বিচারের রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হবে। 

রামকৃষ্ণ ভক্ত সেবা সংঘ মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি বিশুদ্ধানন্দ চক্রবর্তীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শ্রীনগর থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, সিরাজদিখান থানা সাধারণ সম্পাদক হায়দার আলী, জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন, দুলাল দাস, মো. জসিম দেওয়ানসহ সনাতন ধর্মাবলম্বীর বিশিষ্টজন।

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২৫,  6:04 PM