CKEditor 5 Sample
ঢাকা ০৩ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রতি  জাতীয় পার্টির  শ্রদ্ধা

#
news image

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রতি  শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ । বুধবার (৩১ ডিসেম্বর)বিকেলে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে  শোক বইতে স্বাক্ষর করে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী  ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও সাবেক মন্ত্রী,পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। 

এ সময় জাতীয় পার্টির সিনিয়র নেতাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান এডভোকেট মুজিবুল হক চুন্নু, কো- চেয়ারম্যান ও ঢাকা- ৪ আসনের সাবেক এমপি  সৈয়দ আবু হোসেন বাবলা, কো- চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মাওলা।

উল্লেখ্য মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার এক বিবৃতিতে বলেছিলেন,বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির আপসহীন নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া।  রাজনীতির যে সাহসী শিক্ষা ও আদর্শ তিনি আমাদের দিয়ে গেছেন, তা ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় বাংলাদেশের জন্য তাঁর ত্যাগ ও আত্মনিবেদন জাতি চিরদিন স্মরণে রাখবে। 

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর, ২০২৫,  5:00 PM