CKEditor 5 Sample
ঢাকা ১৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ঐতিহ্যবাহী শুটকি মেলায় দুই দিনে কোটি টাকা বিক্রির প্রত্যাশা বিয়ে করলেন জুবিন নটিয়াল সনদ ও গণভোট বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি জামায়াতসহ ১১ দলের মঞ্চে ‘চিত্রাঙ্গদা’য় বসন্ত রূপে নিশক তারেক আজিজ চাকরির নিয়োগ প্রক্রিয়ায় দক্ষতাভিত্তিক পদ্ধতি প্রবর্তনের পরিকল্পনা ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে চায় বাংলাদেশ সংসদের অধিবেশন রোববার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ফ্ল্যাট গ্রহণে অনিয়ম: টিউলিপ সিদ্দিকসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ৬ মে বন বিভাগের বিরুদ্ধে অপপ্রচার ভুয়া আইডি বিরুদ্ধে আইনি ব‍্যবস্থা

রাশিয়া-ইরানের তেলে নিষেধাজ্ঞায় ছাড়ের মেয়াদ বাড়াবে না যুক্তরাষ্ট্র

#
news image

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংকটের মধ্যে তেল বিক্রিতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার ছাড়ের মেয়াদ আর বাড়াবে না যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার এই তথ্য নিশ্চিত করেছে ট্রাম্প প্রশাসন। মূলত রাশিয়া ও ইরানের থেকে তেল কেনার ক্ষেত্রে ভারতসহ কিছু দেশকে ৩০ দিনের ছাড় দিয়েছিল যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞা ছাড়ের প্রধান সুবিধাভোগী ছিল ভারত, কারণ হরমুজ প্রণালির আশেপাশে সৃষ্ট বিশৃঙ্খলার মধ্যেও নয়াদিল্লি রাশিয়ার তেল কেনা চালিয়ে যেতে পারছিল।

সরকারি কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর রাশিয়ার কাছ থেকে প্রায় ৩ কোটি ব্যারেল তেল আমদানি করার জন্য অর্ডার দিয়েছে ভারত। এর আগে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ভারতীয় তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান, যেমন রিলায়েন্স, রাশিয়ার সরবরাহকারী প্রতিষ্ঠান রসনেফট ও লুকওইলের কাছ থেকে তেল ক্রয় কমিয়ে দিয়েছিল।

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, আমরা রাশিয়ান তেলের ওপর দেওয়া সাধারণ লাইসেন্স নবায়ন করবো না, এবং ইরানি তেলের ক্ষেত্রেও তা করবো না। ১১ মার্চের আগে জাহাজে থাকা তেলের ক্ষেত্রেই এই ছাড় প্রযোজ্য ছিল এবং তা ইতোমধ্যে ব্যবহার হয়ে গেছে।

এর আগে, গত ১১ মার্চ মার্কিন রাজস্ব দফতর জানিয়েছিল, ভারতের তেলশোধক সংস্থাগুলি সমুদ্রে ভাসমান রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার থেকে তেল কিনতে পারবে। এর কয়েক দিন পরেই ইরানের তেল কেনার ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছিল। রাশিয়ার তেল কেনার মেয়াদ ছিল গত ১১ এপ্রিল পর্যন্ত। ইরানের তেল কেনার মেয়াদ ছিল ১৯ এপ্রিল পর্যন্ত।

এদিকে, একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রের কাছে এই ছাড়ের মেয়াদবৃদ্ধি করার অনুরোধ জানিয়েছিল ভারতসহ এশিয়ার বেশকিছু দেশ। কিন্তু হোয়াইট হাউস ছাড়ের মেয়াদ বৃদ্ধি করতে রাজি হয়নি।

নিউজ ডেস্ক

১৬ এপ্রিল, ২০২৬,  1:15 PM

news image
ইন্টারনেট