CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

এভারেস্টের বর্জ্য সরাতে ড্রোন ব্যবহার

#
news image

ঢাকা : পর্যটকদের ফেলে দেওয়া অক্সিজেন সিলিন্ডার, খাবারের প্যাকেট, তাঁবু ও অন্যান্য বর্জ্যে আবর্জনার স্তুপে পরিণিত হয়েছে মাউন্ট এভারেস্ট। এসব আবর্জনা বছরের পর বছর পড়ে রয়েছে এভারেস্টে। যা এই পর্বতের সৌন্দর্য নষ্ট করছে। তাই ড্রোন দিয়ে পরিষ্কার করা হচ্ছে মাউন্ট এভারেস্টের বর্জ্য।
 
প্রায় ৬ হাজার ৬৫ মিটার বা ১৯ হাজার ৮৯৮ ফুট উঁচুতে অবস্থিত এভারেস্টের ক্যাম্প ওয়ান থেকে আবর্জনা এখন ড্রোনের সাহায্যে বেজক্যাম্পে নামানো হচ্ছে। ক্যাম্প ওয়ান থেকে বেজক্যাম্প প্রায় ৭০০ মিটার নিচে। এ সমস্যার সমাধানে ব্যবহার করা হচ্ছে ড্রোন। 
 
এভারেস্টে আবর্জনা সংগ্রহ করে সাগরমাথা পলিউশন কন্ট্রোল কমিটি। তারা জানিয়েছে, 'এপ্রিল থেকে মে মাসের মাঝামাঝি ড্রোনগুলো ২৮০ কিলোগ্রামের বেশি আবর্জনা সরিয়েছে এভারেস্টের চূড়া থেকে।’ এভারেস্ট এত আবর্জনায় জমেছে যে এটিকে এখন ‘বিশ্বের আবর্জনার সর্বোচ্চ স্তূপ’ বলা হচ্ছে। ড্রোন ব্যবহারের ফলে কাজ দ্রুত হচ্ছে। বহু বছর ধরে ভারী আবর্জনা বহনের যে বিপদ শেরপাদের ছিল, তা–ও কমছে।

২০১৯ সাল থেকে নেপালি সেনাবাহিনী ও শেরপারা মিলে পাহাড় ও এর আশপাশের কিছু চূড়া থেকে ১০০ টনের বেশি বর্জ্য সরিয়েছেন। 

৩৩ বছর বয়সী শেরপা লাকপা নুরু ১৫ বার এভারেস্টের চূড়ায় উঠেছেন। তিনি জানান, ‘আমরা খুব খুশি। সাধারণত আমাদের দল যে আবর্জনা বয়ে আনত, এ বছর তার প্রায় ৭০ শতাংশই ড্রোনের মাধ্যমে নামানো হয়েছে। ক্যাম্প ওয়ান থেকে নামার সময় যখন তাপমাত্রা বেশি থাকে, তখন আবর্জনার দুর্গন্ধ পাওয়া যায়। এ গন্ধের কারণে কিছু শেরপার শ্বাসকষ্টের সমস্যা হয়। আমরা আরও বেশি ওজন বহন করতে পারে, এমন ড্রোন চাই।’

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জুলাই, ২০২৫,  10:45 AM