CKEditor 5 Sample
ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
শিরোনামঃ
পাহাড়ের জাতিগোষ্ঠীকে বাঙালি বলার অধিকার কারও নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী নিরাপত্তাঝুঁকিতে আজও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

গাজায় হামলা চালিয়ে আরও ৭৮ ফিলিস্তিনিকে হত্যা

#
news image

ঢাকা : গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার জন্য একটি দল কাতারে পাঠানোর পরিকল্পনা করেছে ইসরায়েল। এরই মধ্যে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি উপত্যকায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৭৮ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী আলোচকদের "ঘনিষ্ঠ আলোচনার আমন্ত্রণ গ্রহণ করার নির্দেশ" দেওয়ার পর দলটি রোববার কাতারের রাজধানী দোহায় যাবে।

তবে বিবৃতিতে বলা হয়েছে, “কাতারি প্রস্তাবে হামাস যে পরিবর্তনের অনুরোধ করেছে, তা গত রাতেই আমাদের জানানো হয়েছে এবং সেগুলো ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য নয়।”

তবে কী ধরনের পরিবর্তনের কথা বলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এই ঘোষণা আসে একদিন পর, যখন হামাস শুক্রবার জানায় যে, তারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি প্রস্তাবে “ইতিবাচক” সাড়া দিয়েছে। ওই প্রস্তাবে গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে, যা ইসরায়েলের প্রাণঘাতী আগ্রাসনের অবসানের সম্ভাবা উজ্জ্বল করে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গাজা যুদ্ধের ফলে এখন পর্যন্ত কমপক্ষে ৫৭,৩৩৮ জন ফিলিস্তিনি নিহত এবং অন্তত ১,৩৫,৯৫৭ জন আহত হয়েছে। ইসরায়েলি হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, চরম মানবিক সংকট তৈরি হয়েছে এবং উপত্যকাটি দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

আন্তর্জাতিক ডেস্ক

০৬ জুলাই, ২০২৫,  9:46 AM