CKEditor 5 Sample
ঢাকা ০৪ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

ইন্দোনেশিয়ায় স্কুল ধস: ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে ৯১ জন

#
news image

ইন্দোনেশিয়ায় একটি স্কুল ধসে পড়ার ঘটনায় কমপক্ষে ৯১ জন মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বলে জানিয়েছে দেশটির সরকারি কর্তৃপক্ষ। বার্তা সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) মঙ্গলবার সন্ধ্যায় সর্বশেষ তথ্য জানিয়েছে, যেখানে তারা দিনের শুরুতে অনুমান করা ৩৮ জনের সংখ্যা সংশোধন করে ৯১ জন ব্যক্তির কথা বলেছে।

সংস্থাটি জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে অন্তত ছয়জন এখনো জীবিত রয়েছেন এবং তারা উদ্ধারকারীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তারা প্রায় দুই দিন ধরে সেখানে আটকে রয়েছেন।

বিএনপিবি এক ফেসবুক পোস্টে বলেছে, “উদ্ধার প্রচেষ্টা বর্তমানে ম্যানুয়ালি গর্ত ও ফাঁকফোকর খুঁড়ে পরিচালিত হচ্ছে। কারণ ভারী যন্ত্রপাতি ব্যবহার করলে ধ্বংসস্তূপ আরও ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে।”

সংস্থাটি আরও জানিয়েছে, “ধসে পড়া এক অংশে ছয়জন জীবিত ব্যক্তির সংকেত পেয়েছে উদ্ধারকারী দল। ফাঁকফোকরের মাধ্যমে উদ্ধারকারীরা খাবার ও পানি পৌঁছে দিতে সক্ষম হয়েছে, যাতে তারা বেঁচে থাকতে পারেন।”

সরকারিভাবে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজন এবং আহত হয়েছে প্রায় ১০০ জন, যদিও এই সংখ্যায় ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের হিসাব অন্তর্ভুক্ত নয়।

আহতদের মধ্যে ৭০ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ২৬ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন।

ধসের পর থেকে জাতীয় দুর্যোগ সংস্থা, সেনাবাহিনী এবং জাতীয় পুলিশের তিনশতের বেশি উদ্ধারকর্মী ঘটনাস্থলে কাজ করছেন। এই দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব জাভার সিদোয়ারজো এলাকার আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলে।

বিএনপিবি জানিয়েছে, “যদি মূল্যায়নে দেখা যায় আর কেউ জীবিত নেই, তাহলে পরবর্তী ধাপে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে মৃতদেহ উদ্ধার করা হবে।”

নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর, ২০২৫,  5:27 PM