CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

দূষণ রোধে দেশব্যাপী পরিবেশ অধিদপ্তরের সাঁড়াশি অভিযান

#
news image

দেশজুড়ে বায়ুদূষণকারী অবৈধ ইটভাটা, নিষিদ্ধ পলিথিন এবং দূষণকারী শিল্পকারখানার বিরুদ্ধে আজ ব্যাপক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। মোট প্রায় ৩৮ লক্ষ ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং একাধিক অবৈধ প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে।পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, দূষণ রোধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।১. অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপইট প্রস্তুত ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুসারে চট্টগ্রাম, কুষ্টিয়া, দিনাজপুর, ঝিনাইদহ ও বরিশাল জেলায় পাঁচটি অভিযান পরিচালিত হয়।জরিমানা ও মামলা: মোট ১২টি মামলার মাধ্যমে ৩৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।কার্যক্রম বন্ধ: এ সময় ১২টি অবৈধ ইটভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়, চিমনি ভেঙে কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।২. নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রয় বন্ধবাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) লঙ্ঘন করে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রয়ের অভিযোগে সিরাজগঞ্জ জেলায় পরিচালিত হয় মোবাইল কোর্ট।জরিমানা ও জব্দ: ১টি মামলার মাধ্যমে ১ হাজার টাকা জরিমানা আদায় এবং ২ কেজি পলিথিন জব্দ করা হয়।সতর্কতা: অভিযানের সময় বিভিন্ন বাজার, দোকান ও সুপারশপে পলিথিন ব্যবহারের বিরুদ্ধে সতর্কতামূলক বার্তা প্রদান এবং লিফলেট বিতরণ করা হয়।৩. ঢাকা মহানগরে শব্দ ও বায়ু দূষণ নিয়ন্ত্রণঢাকা মহানগরীতে যানবাহন এবং নির্মাণ ও শিল্প কারখানা থেকে সৃষ্ট দূষণ নিয়ন্ত্রণে একাধিক অভিযান পরিচালিত হয়:দূষণের ধরণস্থানমামলার সংখ্যাজরিমানা (টাকা)যানবাহনের ধোঁয়াঢাকা (বিআইআই)-এর সামনে১০টি৪৯,০০০শব্দ দূষণঢাকা (বিআইআই)-এর সামনে৩টি১৫,০০০নির্মাণ/শিল্প ধোঁয়াঝিনাইদহ ও বসিলা-মোহাম্মদপুর১০টি১,২৭,০০০শব্দ দূষণ বিরোধী অভিযানে ৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয় এবং চালকদের সতর্ক করা হয়। এছাড়া নির্মাণ সামগ্রী ও খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ধোঁয়া দ্বারা পরিবেশ দূষণের অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে তাৎক্ষণিকভাবে নির্মাণ সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়।৪. শিল্প কারখানার সংযোগ বিচ্ছিন্নবাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুসারে নারায়ণগঞ্জে অবৈধভাবে পরিচালিত একটি ডাইং কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। এই অভিযানে কারখানাটির সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।উল্লেখ্য, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, বিআরটিএ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং রাজউক ঢাকার বিভিন্ন স্থানে যৌথভাবে দূষণ বিরোধী অভিযানে অংশ নেয়।

নিজস্ব প্রতিবেদক

০৪ ডিসেম্বর, ২০২৫,  7:22 PM