CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

বিকালের ঝটপট নাশতা: ক্ষুধা মেটাবে, মনও ভরাবে

#
news image

দিনের মাঝামাঝি সময়টা— কাজের চাপ, ক্লান্তি আর হালকা ক্ষুধার মিশেলে তৈরি একঘেয়েমি কাটাতে সবচেয়ে দরকার এক কাপ চা আর মজার কিছু ঝটপট নাশতা। তবে এখন আর ভারী তেলে ভাজা খাবার নয়, বরং দ্রুত তৈরি হওয়া হালকা ও স্বাস্থ্যকর কিছু বেছে নিন। এখানে থাকছে পুষ্টিবিদ–পরীক্ষিত তিনটি জনপ্রিয় বিকেলের নাশতার রেসিপি, যা আপনি মাত্র ১০–১৫ মিনিটেই তৈরি করতে পারবেন।

কর্ন অ্যান্ড ভেজিটেবল সালাদ

উপকরণ

সেদ্ধ মিষ্টি ভুট্টা– ১ কাপ

শসা ও টমেটো কুচি– আধা কাপ

পেঁয়াজ কুচি– ২ টেবিল চামচ

লেবুর রস– ১ টেবিল চামচ

চাট মসলা– আধা চা চামচ

অলিভ অয়েল– ১ চা চামচ

লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালি

সব উপকরণ একসাথে মিশিয়ে ভালোভাবে টস করুন। ঠান্ডা করে পরিবেশন করুন।

পুষ্টি টিপস

পুষ্টিবিদরা জানান, ভুট্টায় আছে ভালো কার্বোহাইড্রেট, আর সবজির ফাইবার হজমে সহায়তা করে। বিকেলের জন্য এটি দারুণ হালকা ও পরিপূর্ণ নাশতা।

ব্রাউন ব্রেড এগ স্যান্ডউইচ

উপকরণ

ব্রাউন ব্রেড– ২ টুকরো

সেদ্ধ ডিম– ১টি

মেয়োনেজ বা দই– ১ টেবিল চামচ

গোলমরিচ গুঁড়ো ও লবণ– স্বাদমতো

লেটুস বা শসা– কিছুটা

প্রস্তুত প্রণালি

ডিম কুচি করে মেয়োনেজ, লবণ ও গোলমরিচ মিশিয়ে ব্রেডের মাঝে ভরে নিন। চাইলে হালকা টোস্ট করে নিতে পারেন।

পুষ্টি টিপস

এই স্যান্ডউইচে প্রোটিন ও কার্বোহাইড্রেট দুটোই আছে। অফিস বা ঘরে বিকেলে এক কাপ গ্রিন টির সাথে এটা বেশ হেলদি অপশন।

কলা-পিনাট বাটার স্মুদি

উপকরণ

পাকা কলা– ১টি

পিনাট বাটার– ১ টেবিল চামচ

দুধ (ঠান্ডা)– ১ কাপ

মধু– ১ চা চামচ

বরফ– ইচ্ছেমতো

প্রস্তুত প্রণালি

সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে ৩০ সেকেন্ড ব্লেন্ড করুন। ঠান্ডা অবস্থায় পরিবেশন করুন।

পুষ্টি টিপস

‘এটি স্মুদি প্রাকৃতিক এনার্জি বুস্টার। বিকেলে শরীর ক্লান্ত লাগলে এটি সঙ্গে সঙ্গেই এনার্জি ফেরায়।

অতিরিক্ত টিপস

বিকালের টেবিলে তেলে ভাজা সিঙ্গারা, সমুচার বদলে ওভেন বা এয়ার ফ্রায়ারে তৈরি আইটেম বেছে নিন। এসময় অতিরিক্ত মিষ্টি খাবেন না, এতে রাতের ক্ষুধা নষ্ট হয়। এক কাপ গ্রিন টি বা হারবাল টি রাখলে হজম ভালো হয়।

লাইফস্টাইল ডেস্ক

০৬ নভেম্বর, ২০২৫,  6:06 PM